ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা

শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগ এনে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। মামলায় ড. ইউনূস ছাড়াও আরও তিনজনকে বিবাদী করা হয়। মামলাটি করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


জানা যায়, গত ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


মামলায় অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম এবং মো. শাহজাহান।

ads
ads
ads

Our Facebook Page

↑